The Fantastic Four এর একটি নতুন ট্রেলার আসছে শীঘ্রই!

Fantastic Four News

The Fantastic Four এর নতুন ট্রেলার আসতে চলেছে ৪ঠা এপ্রিল?

যদিও এটা রুমার, আর রুমার অনুযায়ী এই ট্রেলার আগামী ৪ঠা এপ্রিল—04/04 তারিখে ‘The Fantastic Four: First Steps’ সিনেমার একটি নতুন ট্রেলার প্রকাশ করতে চলেছে।

মজার বিষয় হলো, মার্ভেল ইতিমধ্যেই ৪ঠা ফেব্রুয়ারি ‘The Fantastic Four: First Steps’ এর প্রথম অফিসিয়াল টিজার প্রকাশ করেছিল, যা ‘ফোর’ থিমকে ঘিরে তাদের কৌশলের ইঙ্গিত দেয়। এছাড়া, সিনেমার বেশিরভাগ অফিসিয়াল প্রোমোশনাল আর্টেও “Prepare 4 Launch” লাইনটি ব্যবহার করা হয়েছে। তবে সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৫শে জুলাই।

টিজারটি নিশ্চিত করেছে যে গল্পটি একটি বিকল্প ১৯৬০-এর দশকে সেট করা হয়েছে, এবং প্রধান কাস্টের পাশাপাশি ফ্যানদের প্রিয় H.E.R.B.I.E. এবং মূল ভিলেন হিসেবে গ্যালাকটাসকেও দেখা গেছে। আশা করা যাচ্ছে, আসন্ন ট্রেলারে গ্যালাকটাস এবং সম্ভবত সিলভার সার্ফারের আরও ভালো ঝলক দেখা যাবে।

যদিও এখনো কিছু নিশ্চিত করা হয়নি, তবে শোনা যাচ্ছে, মার্ভেলে ফিরতে চলা রবার্ট ডাউনি জুনিয়র ‘First Steps’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যে উপস্থিত হতে পারেন।

এর প্রথম টিজারের ব্রেকডাউন দেখুন ফ্যান্টাস্টিক ফোরের অরিজিন স্টোরি দেখুন

Post a Comment

Previous Post Next Post