Joe Russo বলেছেন যে আগামী Avengers Movies গুলো 1980 এবং 2015 এর 'সিক্রেট ওয়ার্স' কমিক বই থেকে অনুপ্রেরণা নেবে।

Avengers: Secret Wars - রুসো ব্রাদার্সের মন্তব্য

জো এবং অ্যান্থনি রুসো জানালেন – কোন Secret Wars কমিকস থেকে অনুপ্রেরণা নিচ্ছে Avengers 5 & 6!

রুসো ব্রাদার্স সম্প্রতি নিশ্চিত করেছেন যে Avengers: Doomsday এবং Avengers: Secret Wars সরাসরি কোনো একক Secret Wars কমিকসের উপর নির্ভর করছে না, বরং ১৯৮৪২০১৫ সালের দুটি কমিকস থেকেই অনুপ্রেরণা নিচ্ছে।

রুসো ব্রাদার্স কী বললেন?

"আমরা সবসময় আমাদের নিজস্ব গল্প তৈরি করি। কমিকসগুলোকে আমরা শুধু অনুপ্রেরণা হিসেবে দেখি।"

তিনি আরও যোগ করেন,

"আমি ছোটবেলায় মূল Secret Wars (১৯৮৪) পড়ে বড় হয়েছি, কিন্তু Hickman-এর Secret Wars (২০১৫) অসাধারণ ছিল। এই দুই গল্প একে অপরের থেকে একদম আলাদা, তাই আমরা উভয় থেকেই অনুপ্রেরণা নেব।"

Avengers: Secret Wars – কেমন হবে MCU-তে?

  • 🎬 Avengers: Doomsday আসছে মে ২০২৬-এ, এরপর Avengers: Secret Wars আসবে ২০২৭-এ।
  • 🔍 গুঞ্জন অনুযায়ী, Secret Wars-এ Doctor Doom গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
  • 🦸‍♂️ Robert Downey Jr. কি ফিরছেন Doom চরিত্রে? 😱

কমিক বুক প্লট থেকে কী পাওয়া যেতে পারে?

🟢 ১৯৮৪ সালের Secret Wars (Jim Shooter-এর লেখা)

  • Beyonder মার্ভেল হিরো ও ভিলেনদের Battleworld-এ নিয়ে গিয়ে যুদ্ধ করান।
  • Spider-Man-এর কালো স্যুট এখানে প্রথম আসে, যা Venom-এর জন্ম দেয়।

🔴 ২০১৫ সালের Secret Wars (Jonathan Hickman-এর লেখা)

  • Incursion-এর ফলে মাল্টিভার্স ধ্বংস হতে থাকে।
  • Doctor Doom Battleworld তৈরি করেন এবং নিজেকে God Emperor Doom ঘোষণা করেন।

🎬 শুটিং কবে শুরু হবে?

📢 Avengers: Doomsday-এর শুটিং শুরু হবে এপ্রিল ২০২৫-এ! এখন থেকেই নতুন লিক এবং কাস্টিং সংক্রান্ত খবর পাওয়া শুরু হতে পারে।

🔥 আপনি কি Secret Wars-এর জন্য প্রস্তুত? 😍🚀

🔗 বিস্তারিত জানুন বং লাভ কমিকস-এ

📢 Source: TechRadar

Post a Comment

Previous Post Next Post