Daredevil Born Again Episode 2 Explained in Bangla

Daredevil Born Again Episode 2

ডেয়ারডেবিল বর্ন এগেন - এপিসোড ২

নিজের বেস্ট ফ্রেন্ড কে হারানোর পর, ম্যাট তাঁর ডেয়ারডেবিল এর জীবন থেকে অবসর নিয়ে একটি সাধারন জীবন যাপন শুরু করেছে। সে সব কিছুকেই আইন এর হাতে ছেড়ে দেয়। এভাবেই ১ বছর কেটে যায়, কিন্তু এখন আইন রক্ষা করতে এসেছে স্বয়ং কিং পিন। যা দেখে ম্যাট হতবাক। একজন ক্রিমিন্যাল সে কি করে আইন রক্ষা করবে শহরের মেয়র হয়ে। আর তাই সে কিংপিন কে হুমকি দেয় যাতে কিংপিন নিজের লিমিট ক্রশ না করে।

গত ১ বছরে এতকিছু হয়ে গেছে, এইসব দেখে কি ম্যাট চুপচাপ বসে থাকতে পারবে? না তাঁর ভেতরের ভিজিল্যাণ্টী ডেয়ারডেবিল বেড়িয়ে আসবে?

মেয়র উইলসান ফিস্কের ঘোষণা

মেয়র হবার পর উইলসান ফিস্ক জনগণের জন্য তাঁর প্রথম বক্তব্য দেয়। সে জানায় নিউ ইয়র্কের জনগণ অনেক মজবুত, তাদের রক্ষা করার জন্য কোনো ভিজিল্যাণ্টীর দরকার নেই।

ফিস্ক পানিশার, স্পাইডার-ম্যান এবং ডেয়ারডেবিলের বিরুদ্ধে কথা বলে এবং পুলিশ ও আইন ব্যবস্থাকে শক্তিশালী করার ঘোষণা দেয়।

ম্যাটের প্রতিক্রিয়া

ম্যাট টিভিতে ফিস্কের ভাষণ শুনে এবং জনগণের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করে। অনেকেই খুশি, আবার অনেকে উদ্বিগ্ন।

সাবওয়ে স্টেশনে ঘটনা

একটি সাবওয়ে স্টেশনে হেক্টর আইলা দুই ব্যক্তির হাতে একজনকে মার খেতে দেখে এবং তাকে বাঁচাতে চায়। কিন্তু লড়াইয়ের সময় এক ব্যক্তি লাইনে পড়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। অপর ব্যক্তি তখন হেক্টরকে বন্দুক দেখিয়ে জানায় যে সে একজন পুলিশ এবং হেক্টরকে গ্রেফতার করা হয়।

কোর্টে ম্যাট

ম্যাট পুলিশের মারধরের আওয়াজ শুনে হেক্টরের সঙ্গে দেখা করতে যায়। হেক্টর জানায় যে সে নির্দোষ, সে জানত না যে তারা পুলিশ। ম্যাট হেক্টরের মামলা লড়তে রাজি হয়।

ফিস্কের রাজনৈতিক চাল

ফিস্ক তাঁর অ্যাসিস্ট্যান্টের পরামর্শে জেলা অ্যাটর্নি হকবার্গের সঙ্গে দেখা করে এবং তাঁর জনপ্রিয়তা বজায় রাখার পরিকল্পনা করে।

বিবি ইউরিকের তদন্ত

বিবি ইউরিক, এক রিপোর্টার, ফিস্কের বিরুদ্ধে তদন্ত করছে এবং জানতে পারে যে পুলিশ কমিশনার গ্যালো ফিস্ককে মেয়র পদ থেকে সরাতে চায়।

হোয়াইট টাইগারের পরিচয়

হেক্টরের স্ত্রীকে সাক্ষী করতে বলা হয়, কিন্তু চেরি হেক্টরের রুমে গিয়ে দেখে যে সে হোয়াইট টাইগার।

ওদিকে ম্যাট আর হেইদার ডিনার করছিলো, তখন তাকে চেরি ফোণ করে ব্যাপারটা বলে।

আর তারপর ম্যাট গিয়ে হেক্টর এর সাথে দেখা করে।

সে বলে, "তুমিই হোয়াইট টাইগার। কেনো এটা লুকিয়ে রেখেছিলে?" হেক্টর জানায়, সে সেদিন সুটেও ছিল না, অ্যামুলেটও ছিল না।

হেক্টর বলে, "শহরকে বাঁচাতে হবে। মানুষ নিখোঁজ হচ্ছে। ডেয়ারডেবিল থাকলে এমন হতো না।"

ওদিকে কামিসনার ফিস্কের কাছে গিয়ে রিজাইন লেটার দেয়, কিন্তু ফিস্ক তাকে ব্ল্যাকমেইল করে।

ম্যাট আর হকবার্গ মিটিং করে নিশ্চিত করে, হেক্টরের বিচার হবে, কিন্তু হোয়াইট টাইগারের পরিচয় প্রকাশ হবে না।

ম্যাট চার্চের বাইরে যায়, পুলিশের ওপর নজর রাখে, আর শুনে নিকি টরেসের অবস্থান।

নিকিকে সতর্ক করে পালাতে বলে, কিন্তু পুলিশ পৌঁছে যায়। ম্যাট পুলিশদের সাথে লড়াই করে।

পুলিশদের হাতে পানিশার লোগো থাকে, যা বাস্তব জীবনের একটি ঘটনার অনুপ্রেরণায় নেওয়া।

পুলিশ ম্যাটকে মারতে যায়, কিন্তু সে উঠে দাঁড়ায় এবং চিৎকার করে—ডেয়ারডেবিল ফিরে এসেছে!

Post a Comment

Previous Post Next Post